
ধনতেরাস ও দীপাবলির আগে সোনা-রুপো কেনার প্ল্যান করছেন? তাহলে একটু দাঁড়ান। আন্তর্জাতিক আর্থিক সংস্থা এইচএসবিসি (HSBC) সোনা প্রেমী ও বিনিয়োগকারীদের জন্য একটি বড়সড় সতর্কবার্তা দিয়েছে। তাদের মতে, সোনার দাম আগামী দিনে আরও কমতে পারে।
উৎসবের মরশুম এলেই ঘরে ঘরে সোনা কেনার ধুম পড়ে যায়। বিশেষ করে ধনতেরাস ও দীপাবলিতে সোনা-রুপো কেনা শুভ বলে মনে করা হয়। তবে গ্লোবাল মার্কেট বিশেষজ্ঞরা বলছেন, এই দীপাবলিতে সোনা কেনার আগে কয়েকদিন অপেক্ষা করা ভালো। গত কয়েক মাসে রেকর্ড গড়ার পর সোনার দাম অনেকটাই কমেছে। আগামী সপ্তাহগুলোতে এই দাম আরও কমতে পারে বলে তারা সতর্ক করেছেন।
এইচএসবিসি-র নতুন রিপোর্ট অনুযায়ী, ধনতেরাসের আগে সোনার দামের ওপর এই চাপ বজায় থাকবে। এর ফলে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে
রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, গ্লোবাল মার্কেটের অনিশ্চয়তা ও দামের ওপর চাপের কথা মাথায় রেখে এইচএসবিসি ২০২৬ সালের সোনার গড় দামের পূর্বাভাস অনেকটাই কমিয়েছে। আগে তারা প্রতি আউন্স সোনার দাম ৪,৫৬০ ডলার হবে বলে জানিয়েছিল। এখন সেটা কমিয়ে ৪,৪৯০ ডলার করা হয়েছে। একইভাবে ২০২৭ সালের গড় দামের পূর্বাভাসও ৪,৯২৫ ডলার থেকে কমিয়ে ৪,৮২৫ ডলার করা হয়েছে।আন্তর্জাতিক বাজারে শক্তিশালী মার্কিন ডলার, ক্রমবর্ধমান ইউএস বন্ড ইল্ড, সুদের হারের প্রত্যাশা এবং বিনিয়োগকারীদের প্রফিট বুকিংয়ের কারণে সোনার ওপর প্রবল চাপ তৈরি হয়েছে। এইচএসবিসি জানিয়েছে, ২০২৬ সালের বাকি সময়ে আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্স ৩,৯৫০ ডলার থেকে ৪,৬০০ ডলারের মধ্যে ঘোরাফেরা করতে পারে।
বিঃদ্রঃ এই প্রতিবেদনে দেওয়া সোনা-রুপোর দাম ও বাজারের পূর্বাভাস শুধুমাত্র তথ্যের জন্য। বিনিয়োগের আগে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন।