শারদোৎসবের আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দিতে বীরভূমের ফরিদপুর দুর্গাপূজার শুভ উদ্বোধন অনুষ্ঠানে আয়োজিত হলো এক মানবিক বস্ত্র বিতরণ কর্মসূচি।এই মানবিক উদ্যোগে উপস্থিত ছিলেন রামপুরহাট বিধানসভার বিধায়ক ধ্রুব সাহা। মায়েদের মুখে হাসি ফোটাতে এবং উৎসবের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতেই এই বিশেষ উদ্যোগ।