পুজো চারদিন সাঁইথিয়া শহরে রাত্রি এগারোটা থেকে ভোর চারটে পর্যন্ত রোজ চলবে টহলদারী। সেইমতো এদিন সারা রাত সাঁইথিয়ার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা সাইকেল চালিয়ে দলীয় কর্মীদের সাথে নিয়ে সাঁইথিয়া শহরের একাধিক পুজো মণ্ডপ ঘুরে দেখেন। এছাড়াও উপস্থিত ছিলেন বীরভূম সাংগঠনিক বিজেপির জেলা সভাপতি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায় ও আরো অন্যান্য বিজেপি সমর্থকরা।