Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
India
Coronavirus
किसान
कांग्रेस
Accident
Congress
Modi
Delhi
Viral
Up
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Mp
Madhyapradesh
Pmmodi
Kerala
Rahulgandhi
Chhattisgarh
Uttarpradesh
Haryana

সমুদ্রের বুকে ধেয়ে আসা ঝড়-বৃষ্টির আগাম পূর্বাভাস দিতে যে যন্ত্রটি দিনরাত এক করে কাজ করে, এবার বঙ্গোপসাগর থেকে সেই যন্ত্রটিই নিখোঁজ! মৎস্যজীবীদের সুরক্ষার জন্য দীঘা উপকূল থেকে ৩০ কিলোমিটার গভীরে বসানো অত্যাধুনিক ‘ওয়েভ রাইডার বয়া’ গত এক সপ্তাহ ধরে নিখোঁজ। সিগন্যাল বন্ধ হয়ে যাওয়ায় হন্যে হয়ে বয়াটি খুঁজতে এবার বকখালি, গঙ্গাসাগর ও কাকদ্বীপ উপকূলে এসে পৌঁছেছেন হায়দরাবাদের বিজ্ঞানীদের একটি বিশেষ দল। জানা গিয়েছে, সামুদ্রিক আবহাওয়া ও ঢেউয়ের নিখুঁত তথ্য পেতে ২০২৩ সালে INCOIS, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং পূর্ব মেদিনীপুরের মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এই বয়াটি সমুদ্রে বসানো হয়েছিল। জলের নিচে কংক্রিটের বোল্ডারের সাথে লোহার তারের দড়ি দিয়ে এটি বাঁধা ছিল। কিন্তু গত ২৯শে জুন প্রবল জলোচ্ছ্বাসে কোনোভাবে সেই তারের দড়ি ছিঁড়ে যায়। এরপর থেকেই সিগন্যাল দেওয়া বন্ধ করে দেয় বয়াটি। সমুদ্রে গিয়ে বিজ্ঞানীরা দেখেন, নির্দিষ্ট জায়গায় সেটি আর নেই! এই বয়াটিতে থাকা দামি সেন্সর ও যন্ত্রাংশের মাধ্যমে মৎস্যজীবীদের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেত। তাই বয়াটি ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছেন INCOIS-এর বিজ্ঞানীরা। গত রবিবার থেকে তিনটি দলে ভাগ হয়ে বিজ্ঞানীরা অত্যাধুনিক যন্ত্র নিয়ে বকখালি, গঙ্গাসাগর এবং কাকদ্বীপে চিরুনি তল্লাশি চালাচ্ছেন। কিন্তু চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্রে বেশি দূর যাওয়া সম্ভব হচ্ছে না। গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী ভরত কুমার জানিয়েছেন, "বয়াটি থেকে আমরা এখন কোনো সিগন্যাল পাচ্ছি না। যন্ত্রের মাধ্যমে অবস্থান জানার চেষ্টা করলেও কোনো তথ্য মিলছে না।" তাই বিজ্ঞানীদের তরফ থেকে সুন্দরবনের মৎস্যজীবীদের কাছে বিশেষ আবেদন জানানো হয়েছে ,সমুদ্রে মাছ ধরতে গিয়ে যদি কেউ এই ভাসমান গোলাকার বয়াটি দেখতে পান, তবে সেটি উদ্ধার করে অবিলম্বে যেন গবেষণাকেন্দ্র বা প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়।