কথিত আছে, বহু বছর আগে জমিতে লাঙল দিয়ে চাষ করতে গিয়ে মাটির নীচে সন্ধান মেলে কষ্টিপাথরের দশভুজা দেবীমূর্তির। মূর্তি উদ্ধারের সময় কোদালের আঘাতে দেবীর পেটের অংশ কেটে যায়। সেই থেকেই দেবী পরিচিত হন ‘পেটকাটি কালী’ নামে। ১৯৮৯ সালে নির্মিত হয় পাকা মন্দির। প্রতি বছর কালীপুজো উপলক্ষে এখানে বসে তিন দিনের মেলা। আজও এই মন্দিরকে ঘিরে রয়েছে মানুষের গভীর ধর্মীয় বিশ্বাস ও আবেগ।
ময়নাগুড়ির ঐতিহ্য, লোককথা ও বিশ্বাসের এক বিশেষ নিদর্শন পেটকাটি কালীমন্দির। #maynaguri