হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল ১৩ বছরের কিশোর
করিমগঞ্জ জেলার পাথারকান্দি–রাতাবাড়ি সড়কের দোহালিয়া পাহাড়ের ঝিলাইটিকর ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক অটোরিকশা দুর্ঘটনায় ১৩ বছরের মেহরুব হোসেনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, মামার বাড়ি থেকে ফেরার পথে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় মেহরুবের মা, মামা ও দিদিমা গুরুতর আহত হন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় দু'জনকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং অপর আহতকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসাধীন অবস্থায় ১৩ বছরের মেহরুব হোসেনকে আর বাঁচানো সম্ভব হয়নি।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
#BreakingNews #RoadAccident #Karimganj #Patharkandi #BarakValley #NewsTimeBarak
Silchar, Cachar | Jul 18, 2026