আর কাউকে রেয়াত নয়। আজ নবান্নে রেলমন্ত্রী, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাংসদ, বিধায়কদের বৈঠক ছিল। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডিজিপিকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন - যারা ২০১৯ সালে CAA বিক্ষোভের নামে রেলে তাণ্ডব চালিয়েছিল তাদের খুঁজে বের করা হোক। প্রয়োজনে তাদের সম্পত্তি, বাড়ি, ঘর সব বেচে হলেও রেলকে ক্ষতিপূরণ দিতে হবে। ঘটনার তদন্তে স্পেশাল সেলও গঠনের নির্দেশ দিয়েছেন মুখমন্ত্রী শুভেন্দু অধিকারী।