
গাজোল থেকে ইটাহার, ইটাহার থেকে রায়গঞ্জ রেললাইন তৈরির ঘোষণা।
গাজোল-ইটাহার-রায়গঞ্জে নতুন রেল সংযোগের ঘোষণা, খুশির হাওয়া দুই জেলার মানুষের মধ্যে...
#Gazole #Itahar #Raiganj #GazoleRailway #ItaharRailway #harrsnews
গাজোল থেকে উত্তর দিনাজপুরের ইটাহার বা রায়গঞ্জ যেতে হলে আগামী কিছুদিনের মধ্যে শুধুমাত্র সড়ক পথ নয় সংযুক্ত হতে চলেছে রেলপথ। যার ঘোষণা ইতিমধ্যেই করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী নতুন করে গাজোল থেকে ইটাহার পর্যন্ত তৈরি করা হবে রেল লাইন। অন্যদিকে ইটাহার থেকে রায়গঞ্জ পর্যন্ত আরও একটি রেললাইন তৈরির ঘোষণা করা হয়েছে। জানা যাচ্ছে গাজোল থেকে ইটাহার পর্যন্ত ২৭ কিলোমিটার এবং ইটাহার থেকে রায়গঞ্জ পর্যন্ত ২২ কিলোমিটার রেল পথ তৈরির ঘোষণা করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে শুরু হয়েছে জমি অধিগ্রহণ। রেল লাইন তৈরি হলে সুবিধা পাবেন ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ, ও নিত্যযাত্রীরা। স্বাভাবিকভাবে রাজ্য সরকারের এই ঘোষণার পরেই খুশি সাধারণ মানুষ। এতদিন শুধুমাত্র সড়ক পথ ভরসা থাকলেও রেলপথের ঘোষণা হতেই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে গাজোলের আপামর জনগণ।
রায়গঞ্জ, ইটাহার, গাজোলের সাধারণ মানুষের জন্য এক বড় খুশির খবর দিল রাজ্য সরকার। এবার গাজোলের মধ্যে দিয়ে রেলপথের সংযুক্ত হতে চলেছে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলা। যার সুবিধা পাবে রায়গঞ্জ, ইটাহার, গাজোলের সাধারণ মানুষ। এতদিন পর্যন্ত গাজোল থেকে উত্তর দিনাজপুরের ইটাহার বা রায়গঞ্জ যেতে হলে একমাত্র ভরসা ছিল সড়ক পথ। এবার সেই সংযোগ ব্যবস্থায় এক নয়া সংযোজন।