Public App Logo
Jansamasya
News
Bjp
National
Police
Bihar
बिहार
कांग्रेस
भाजपा
Congress
Modi
Delhi
Viral
Jharkhand
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
यूपी
Uttarpradesh
Haryana
Cricket
Uttarakhand
Sambalpur
Crimenews
Karnataka
Aap
Kota

ভোট-পরবর্তী হিংসার মামলা স্বামীর বিরুদ্ধে, ইস্তফা দিলেন অনুব্রত-ঘনিষ্ঠ বোলপুরের পুরপ্রধান পর্ণা ঘোষ।। রাজ্য রাজনীতিতে ফের বড়সড় রদবদল। বিধানসভা নির্বাচন মিটতেই বীরভূমের জেলা রাজনীতিতে নতুন শোরগোল। স্বামীর বিরুদ্ধে ভোট-পরবর্তী হিংসার মামলা দায়ের হতেই বোলপুর পৌরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন অনুব্রত-ঘনিষ্ঠ পর্ণা ঘোষ। শুক্রবার বোলপুরের মহকুমা শাসক অনিমেষ কান্তি মান্নার কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। রাজনৈতিক মহলে এই নিয়ে তীব্র জল্পনা শুরু হলেও, পদত্যাগপত্রে অবশ্য ব্যক্তিগত কারণ এবং 'শারীরিক অসুস্থতা'র কথাই উল্লেখ করেছেন বিদায়ী পুরপ্রধান। সূত্রের খবর, সম্প্রতি পর্ণা ঘোষের স্বামীর বিরুদ্ধে ভোট-পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগে মামলা রুজু হয়েছে। আর সেই ঘটনা প্রকাশ্যে আসায় চেয়ারম্যানের এই আকস্মিক পদত্যাগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল। দলের একাংশের মতে, আইনি টানাপোড়েনের জেরেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত। মেলেনি কোনো প্রতিক্রিয়া এই হাইপ্রোফাইল পদত্যাগ এবং স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে বিদায়ী পুরপ্রধান পর্ণা ঘোষের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও, তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বও। এখন দেখার, বীরভূমের জেলা রাজনীতির এই সমীকরণে আগামী দিনে বোলপুর পৌরসভার দায়িত্ব কার কাঁধে ওঠে।।

Vishnupur, Bankura | Jun 21, 2026
ভোট-পরবর্তী হিংসার মামলা স্বামীর বিরুদ্ধে, ইস্তফা দিলেন অনুব্রত-ঘনিষ্ঠ বোলপুরের পুরপ্রধান পর্ণা ঘোষ।। রাজ্য রাজনীতিতে ফের বড়সড় রদবদল। বিধানসভা নির্বাচন মিটতেই বীরভূমের জেলা রাজনীতিতে নতুন শোরগোল। স্বামীর বিরুদ্ধে ভোট-পরবর্তী হিংসার মামলা দায়ের হতেই বোলপুর পৌরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন অনুব্রত-ঘনিষ্ঠ পর্ণা ঘোষ। শুক্রবার বোলপুরের মহকুমা শাসক অনিমেষ কান্তি মান্নার কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। রাজনৈতিক মহলে এই নিয়ে তীব্র জল্পনা শুরু হলেও, পদত্যাগপত্রে অবশ্য ব্যক্তিগত কারণ এবং 'শারীরিক অসুস্থতা'র কথাই উল্লেখ করেছেন বিদায়ী পুরপ্রধান। সূত্রের খবর, সম্প্রতি পর্ণা ঘোষের স্বামীর বিরুদ্ধে ভোট-পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগে মামলা রুজু হয়েছে। আর সেই ঘটনা প্রকাশ্যে আসায় চেয়ারম্যানের এই আকস্মিক পদত্যাগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল। দলের একাংশের মতে, আইনি টানাপোড়েনের জেরেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত। মেলেনি কোনো প্রতিক্রিয়া এই হাইপ্রোফাইল পদত্যাগ এবং স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে বিদায়ী পুরপ্রধান পর্ণা ঘোষের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও, তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বও। এখন দেখার, বীরভূমের জেলা রাজনীতির এই সমীকরণে আগামী দিনে বোলপুর পৌরসভার দায়িত্ব কার কাঁধে ওঠে।। - Vishnupur News