ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় | অগ্নিকাণ্ডের কলকাতার বাঘাযতীন বাজারে
কলকাতার বাঘাযতীন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে ওঠে। খবর পাওয়ামাত্রই অগ্নিনির্বাপণ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজে তৎপরতার সঙ্গে ঝাঁপিয়ে পড়েন। তাঁদের নিরলস প্রচেষ্টা, পেশাদারিত্ব ও সাহসিকতার ফলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হয়।
পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী ও দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক এবং কলকাতা পুরনিগমের আধিকারিকদের সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হই। এই কঠিন সময়ে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা, ক্ষয়ক্ষতি কমানো এবং পরিস্থিতি স্বাভাবিক করে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।
দমকল বিভাগের প্রতিটি কর্মীর নিষ্ঠা, সাহস ও কর্তব্যপরায়ণতাকে জানাই আন্তরিক কুর্নিশ। মানুষের জীবন ও সম্পত্তি রক্ষায় আমাদের দপ্তর সর্বদা দায়বদ্ধ এবং প্রতিটি জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে থেকে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।