বর্ধমান ১: রায়না থানার ধারানে লরির ধাক্কায় মৃত্যু হলো এক পোস্টাল কর্মীর
মৃতের নাম প্রণয়কুমার বিশ্বাস(২৫)।উত্তর ২৪ পরগনার গোবরডাঙা থানার পায়রাগাছিতে তাঁর বাড়ি।তিনি মাধবডিহি থানা এলাকার একটি সাব পোস্ট অফিসের কর্মী ছিলেন।কর্মসূত্রে তিনি রায়না থানার শ্যামসুন্দরে স্টাফ কোয়ার্টারে থাকতেন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে একজনের বাইকে চেপে তিনি শ্যামসুন্দরে আসছিলেন।ধারানের কাছে বাইক থেকে তিনি আচমকা পড়ে যান।সেসময় পিছন থেকে একটি লরি তাঁকে ধাক্কা মারে।গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে আসে