আগামীকাল ভাতৃদ্বিতীয়া। ভাইদের মঙ্গল কামনায় বোনেরা ভাইফোঁটার আয়োজনে ব্যস্ত। আর আজ সন্ধ্যায় বোনেদের মঙ্গল কামনায় ভাইরা বোনেদের কপালে ফোটা দিলেন। বোন ফোটার এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে টিটাগড় বিবেক নগরে। টিটাগড় পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের পৌর মাতা তথা পৌর পারিষদ সদস্য মৌসুমী ভট্টাচার্যের উদ্যোগে আজ অসংখ্য বোনেদের কপালে ভাই ও দাদারা ফোটা দিয়ে বোনেদের সুস্থ জীবন এবং দীর্ঘ আয়ু কামনা করেন। এইদিন এক অনারম্ভর এই অনুষ্ঠানে বোন ফোঁটা কে কেন্দ্র করে এলাকার সক