বাঘমুণ্ডী: সোলার লাইটের যন্ত্রাংশ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঘমুন্ডির তপোবন মোড় এলাকায়
সোলার লাইটের যন্ত্রাংশ চুরি ফের একবার সোলার লাইটের বিভিন্ন যন্ত্রাংশ চুরির অভিযোগ উঠল বাঘমুন্ডির তপোবন মোড় এলাকায়। শুক্রবার বিকাল ৫ টা নাগাদ ওই মোড়ের দোকানদার হারাধন কুমার বলেন গতরাত্রে সোলার লাইটের বাতি সহ বিভিন্ন যন্ত্রাংশ দুষ্কৃতীরা চুরি করে পালিয়ে যায়। অন্যান্য দিনের মতো এদিনও সকালে তার অস্থায়ী গুমটির দোকানে এলে চুরির ঘটনাটি জানতে পারেন। তবে রাত্রের অন্ধকারে সোলার লাইট একমাত্র সহায় ছিল। তবে এই চুরির ফলে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি পথ চলতি মানুষ