পাড়া: পাড়া ব্লকের দুবড়া ও আনাড়া গ্রাম পঞ্চায়েতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র পরিদর্শনে রাজ্য ও জেলা আধিকারিকরা
Para, Purulia | Jun 12, 2026 শুক্রবার দুপুর বারোটা নাগাদ পাড়া ব্লকের দুবড়া ও আনাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত এস ডব্লিউ এম প্রজেক্ট বা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র পরিদর্শন করলেন রাজ্য এবং জেলা আধিকারিকরা। পরিদর্শনে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের রাজ্য আধিকারিক রাহুল পান্ডে এবং জেলা আধিকারিক অবিনাশ মাহাতো সহ পাড়া ব্লকের এম এন বি কো অর্ডিনেটর নিরুপম চক্রবর্তী,ভি আর পি সুপারভাইজার পঙ্কজ মুখার্জি,দুবড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নাসিবা পারভিন সহ অন্যান্যরা।