রায়গঞ্জ: রায়গঞ্জে মনোনয়ন জমা দিলেন কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত,জয়ের ব্যাপারে পূর্ণ আত্মবিশ্বাসী তিনি
রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে নির্বাচনী উত্তাপ বাড়ছে। বৃহস্পতিবার কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত বর্ণাঢ্য মিছিল করে মনোনয়নপত্র জমা দেন। শহর জুড়ে দলীয় সমর্থকদের উপস্থিতিতে রাজনৈতিক পরিবেশ জমে ওঠে। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী প্রার্থী আগামী দিনে আরও জোরদার প্রচারের বার্তা দেন। মনোনয়ন জমা দেওয়ার পর মোহিত সেনগুপ্ত জয়ের ব্যাপারে পূর্ণ আত্মবিশ্বাস প্রকাশ করে জানান, রায়গঞ্জের মানুষ পরিবর্তন চান এবং কংগ্রেসের প্রতি তাদের আস্থা বাড়ছে।