সোমবার রাত্রে পুরুলিয়া জেলা তৃণমূলের পক্ষ থেকে জেলা তৃণমূলের সভাপতি ও চেয়ারম্যানের স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তির মাধ্যমে জেলার রঘুনাথপুর 2নম্বর ব্লকের তৃণমূলের নতুন কমিটি ঘোষণা করা হল।ঐ কমিটিতে রঘুনাথপুর 2নম্বর ব্লক তৃণমূলের সভাপতি গৌরাঙ্গ বাউরি ও সহ সভাপতি সন্দীপ কুমার মাহাতর নাম পুণরায় রাখা হলেও এই কমিটিতে নতুন করে রঘুনাথপুর দু নম্বর ব্লক তৃণমূলের আরেকজন নতুন সহ সভাপতি করা হয়েছে পুরুলিয়া জেলা মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদিকা মনীষা ঘোষকে।