রঘুনাথপুর ২: প্রখর তাপপ্রবাহের মধ্যেই পুরুলিয়ার বিখ্যাত মৌতড়ের জাগ্রত মা বড়কালীর মন্দিরে হাজার হাজার ভক্ত সমাগম
জ্যেষ্ঠ মাসের শেষ মঙ্গলবারে বিশেষ দিনটিতে পুরুলিয়া জেলার সেরা মৌতড়ের জাগ্রত মা বড়কালীর মন্দিরে উপচে পড়ল হাজার হাজার মহিলাদের ভিড়।এদিন এই বিশেষ দিনে কেবল পুরুলিয়া বা এ রাজ্যের বিভিন্ন জেলা থেকে নয় পাশের ঝাড়খণ্ড বিহার রাজ্য থেকে হাজার হাজার মহিলারা মৌতড়ের জাগ্রত মা বড়কালীর মন্দিরে পুজো দিতে আসেন এদিন।এদিন এই বিশেষ দিনে জোষ্ঠ মাসের শেষ মঙ্গলবার তার উপর এক ছেলের মায়ের মানত পূরণ করে পুজো দিতেই এদিন মৌতড়ের মা বড়কালীর মন্দিরে উপচে পড়ল ভিড়।