মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কলুয়া ঢেপা এডিসি ভিলেজ এর প্রায় ৫০-৬০ জন উপজাতি মহিলা এবং পুরুষ পানীয় জলের দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টা নাগাদ উদয়পুর অমরপুর পথ অবরোধ করে।
অবরোধকারীদের দাবি তারা দীর্ঘদিন যাবত বা এলাকায় পানীয় জল পাচ্ছেন না।
এলাকাবাসীর অভিযোগ তারা দীর্ঘদিন যাবৎ কর্তৃপক্ষকে এই বিষয়ে জানানোর পরেও তাদের এই সমস্যার কোন সমাধান হয়নি।
তাই বাধ্য হয়ে তারা আজ উদয়পুর অমরপুর সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন।
উদ্বোধন কর্তৃপক্ষ তাদেরকে সুনির্দিষ্ট সমাধান সূত্র না দিলে তারা এ অবরোধ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
Amarpur, Gomati | Jun 25, 2026