লোচনমাটিতে ইলেকট্রিক শকে গুরুতর আহত গৃহবধূ। মুর্শিদাবাদের লোচনমাটি গ্রামে শনিবার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলেন এক গৃহবধূ। জানা গেছে, সাকিনা বিবি নামে ওই মহিলা নিজের বাড়িতে হঠাৎ করে ইলেকট্রিক শকে আক্রান্ত হন। ঘটনার পরই চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় ডোমকল মহকুমা হাসপাতালে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।