রঘুনাথপুর ১: বেড়োর চন্ডী পাহাড় বাঁচাও আন্দোলনে বিশাল পদযাত্রা পরিক্রমা করল বেড়ো গ্রামে,বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি
পুরুলিয়ার ঐতিহ্যবাহী রঘুনাথপুর ১ব্লকের বেড়োর চন্ডী পাহাড়কে বাঁচানোর ডাক দিয়ে রবিবার বিকেলে বেড়ো গ্রামের বিভিন্ন এলাকায় একটি বিশাল পদযাত্রা পরিক্রমা করল । আমরা সবাই এর পরিচালনায় এদিনের এই পদযাত্রার আয়োজন করা হয়েছিল। ধর্মীয় ঐতিহ্যবাহী প্রাকৃতির সম্পদ্দ হিসেবে পরিচিত এই পাহাড় রক্ষা করার দাবিতে আন্দোলনে নামেন এলাকার বাসিন্দারা। প্রকৃতি বাঁচাও পাহাড় বাঁচাও প্ল্যাকার্ড হাতে এলাকার প্রচুর মানুষজন এদিন পদযাত্রায় অংশগ্রহণ করেন।