বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা এখনও না হলেও নদিয়ায় শুরু হয়ে গেল নির্বাচনী প্রস্তুতির বাস্তব ছবি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার বিকেলে নদিয়ার সীমান্তবর্তী চাপড়া থানা এলাকায় এসে পৌঁছাল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।এদিন চাপড়া থানার অন্তর্গত ইসলামগঞ্জ গার্লস স্কুলে প্রথমে এসে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী। তাদের আগমনের পর থানার আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর উচ্চপদস্থ অফিসারদের পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান।