আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন শহর কল্যাণীর মুকুটে আরো একটি পালক যুক্ত হলো। শনিবার একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিনে কল্যাণীর সেন্ট্রাল পার্কে উদ্বোধন হয়ে গেল নতুন ভাষা মঞ্চের। উদ্বোধন করেন কল্যাণী পৌরসভার পৌরপ্রধান নিলিমেশ রায়চৌধুরী। জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কবিগুরু রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্য দানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন কল্যাণী শহরের বিশিষ্ট ব্যক্তিত্বরা এবং সংস্কৃতি প্রেমী মানুষজন। কলোনি পৌরসভার উদ্যোগে তৈরি হয় এই মঞ্চ।