রঘুনাথপুর ২: বিশ্ব সাইকেল দিবসে চেলিয়ামাতে
সাইকেল র্যালির উদ্বোধনে মন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি,উপস্থিত বিডিও
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পরিবেশ রক্ষা,শারীরিক সুস্থতা ও সবুজায়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌছে দিতে রবিবার সকালে পুরুলিয়ার পাড়া বিধানসভার অন্তর্গত রঘুনাথপুর ২নম্বর ব্লকের চেলিয়ামাতে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে রঘুনাথপুর ২নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত হল বিশ্ব সাইকেল দিবস কর্মসূচি।পশ্চিমবঙ্গ সরকারের এই কর্মসূচিতে চেলিয়ামা এলাকার বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সহ অন্যান্যরা একটি সাইকেল রেলিতে অংশগ্রহণ করেছিল।