পুরুলিয়া ১: অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড়সড় জালিয়াতি চক্রের হদিস নিয়ে সতর্কবার্তা দিলেন পুলিশ সুপারের
সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষকে প্রতারণার জালে ফেলছে একদল অসাধু চক্র। সম্প্রতি 'অন্নপূর্ণা ভাণ্ডার' প্রকল্পকে কেন্দ্র করে নতুন ধরনের এক জালিয়াতি বা ফ্রড (Fraud) সামনে আসায় প্রশাসনের অন্দরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সাধারণ মানুষকে সতর্ক থাকার কড়া নির্দেশ দিয়েছেন পুরুলিয়া র পুলিশ সুপার বৈভব তেওয়ারি(SP)।