বরাবাজার: সেবা সংকল্প সপ্তাহে তুমড়াশোলে নারী-শিশু সুরক্ষা নিয়ে আলোচনা
সেবা সংকল্প সপ্তাহ উপলক্ষে তুমড়াশোল গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় সোমবার দুপুরে তুমড়াশোল প্রাথমিক বিদ্যালয়ে নারী সুরক্ষা ও শিশু যত্ন বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান ঠাকুর মনি মাহাতো, ভারপ্রাপ্ত সহায়ক গৌতম পাত্র, শিশু ও নারী কল্যাণ উপ-সমিতির সঞ্চালিকা স্বর্ণ-সিং সরদার-সহ অন্যান্যরা।