রায়গঞ্জ: রায়গঞ্জে উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী
নির্বাচনী প্রচারের মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রায়গঞ্জের বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী উন্নয়ন, কর্মসংস্থান ও শহরের পরিকাঠামো উন্নতির একাধিক পরিকল্পনার কথা তুলে ধরেন। তৃণমূল প্রার্থীর দলবদলকে বিশ্বাসঘাতকতা বলে কটাক্ষ করে তিনি জানান, এবার মানুষ বিজেপিকেই সুযোগ দেবে এবং রাজ্যে সরকার গঠন নিয়েও আশাবাদী তিনি।