জয়পুর: অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ৭৮তম প্রতিষ্ঠা দিবস ও জাতীয় ছাত্র দিবস পালন হল জয়পুরে
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ৭৮তম প্রতিষ্ঠা দিবস ও জাতীয় ছাত্র দিবস পালন হল। সেই উপলক্ষ্যে বৃহস্পতিবার পুরুলিয়ার জয়পুরে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়। পুরুলিয়া পূর্ব সাংগঠনিক জেলার জয়পুর নগর ও বিক্রমজিৎ গোস্বামী মেমোরিয়াল কলেজ ইউনিটের উদ্যোগে স্বচ্ছতা অভিযান ও পরিবেশ সংরক্ষণের বার্তা দিতে করা হয় বৃক্ষরোপণ কর্মসূচি। সংগঠনের সদস্যরা জানান, সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ছাত্রসমাজের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সচেতনতা গড়ে তোলাই এই উদ্যোগ।