পুরুলিয়া ২: ৯ তারিখের ধর্মঘটের সমর্থনে ভাংড়া, জয়নগর, হুটমুড়া এলাকায় পথসভা ও মিছিল CPI(M)-এর
আগামী ৯ তারিখ দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে আজকে স্থানীয় ভাংড়া, জয়নগর ও হুটমুড়া এলাকায় পথসভা ও মিছিল করল সিপিআইএমের পুরুলিয়া দু নম্বর পূর্ব এরিয়া কমিটি । এই কর্মসূচিতে সিপিআইএমের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, পূর্ব এরিয়া কমিটির সম্পাদক, ব্লক খেতমজুর সংগঠনের সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব যোগ দিয়েছিলেন ।