পুরুলিয়া ১: জনজোয়ারে ভাসল পুরুলিয়া: সুজয় ব্যানার্জির সমর্থনে দেবের মেগা রোড শো
আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস। শনিবার প্রচারের পারদ কয়েক গুণ বাড়িয়ে দিলেন ঘাটালের সাংসদ তথা টলিউড সুপারস্টার দীপক অধিকারী ওরফে দেব। পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজয় ব্যানার্জির সমর্থনে এক বর্ণাঢ্য রোড শো-তে অংশ নিলেন তিনি।এদিন রোড শো-টি শুরু হয় পুরুলিয়ার অন্যতম ব্যস্ত এলাকা বড় হাটের মোড় থেকে