বীরভূমের সাংসদ শতাব্দী রায় সোমবার জানান, সাংসদ তহবিল (এমপি ল্যাড) থেকে বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য হুইলচেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হচ্ছে। ব্লক ও শহর মিলিয়ে বীরভূম জেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এই সহায়ক সরঞ্জাম প্রদান করা হচ্ছে। প্রতিটি ব্লকে প্রায় ৫০ থেকে ৬০ জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে তাঁদের প্রয়োজন অনুযায়ী এই সরঞ্জাম দেওয়া হচ্ছে। এদিন দুবরাজপুরের পর আমোদপুর-বাচপুর এলাকায়ও এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা জানান তিনি।