পুরুলিয়া ১: প্রশাসনের নির্দেশের পর পুরুলিয়া মেন স্টেট ব্যাংকের লাইনের অবৈধ দোকানপাট সরাচ্ছেন ব্যবসায়ীরা
শহরের যানজট ও পথচারীদের সমস্যা মেটাতে বড়সড় পদক্ষেপ পুরুলিয়া জেলা প্রশাসনের। পুরুলিয়া মেন স্টেট ব্যাংক (SBI) সংলগ্ন রাস্তার ধারে থাকা সমস্ত অবৈধ দোকানপাট অবশেষে খালি হতে শুরু করেছে। প্রশাসনের কড়া নির্দেশিকার পর, কোনো রকম জোরজুলুম ছাড়াই ব্যবসায়ীরা নিজেরাই উদ্যোগী হয়ে তাঁদের অস্থায়ী দোকান ও ছাউনিগুলি খুলে নিচ্ছেন।