পুরুলিয়া ১: বিএসএস সেন্ট্রাল পাবলিক স্কুলে পড়ুয়াদের নিয়ে সাইবার সচেতনতা কর্মসূচি
জেলা পুলিশের পক্ষ থেকে এবং পুরুলিয়া সাইবার থানার উদ্যোগে আজ চাকদার বি.এস.এস স্কুলে একটি সাইবার সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের সাইবার প্রতারণা এড়ানো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে সচেতন করা। কর্মসূচিতে পড়ুয়াদের অনলাইন প্রতারণা, ভুয়ো লিঙ্ক, ওটিপি ও ব্যাঙ্ক সংক্রান্ত জালিয়াতি, সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা,এবং ডিজিটাল নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।