মানবাজার ২: খড়িদুয়ারা গ্রামে করম উৎসব অনুষ্ঠিত হলো
প্রকৃতি বন্দনা,ভাল ফসলের আকাঙ্ক্ষা এবং ভ্রাতৃত্বের অঙ্গীকারকে সামনে রেখে করম পরবে মেতে উঠলো পুরুলিয়ার জঙ্গলমহল।মঙ্গলবার বিকেল ৪ টা নাগাদ মানবাজার-২ নং ব্লকের খড়িদুয়ারা এলাকায় করম উৎসব উপলক্ষে নানান লোকাচার শুরু হয়। করম পুজোর কয়েক দিন আগে থেকেই শুরু হয় উৎসবের প্রস্তুতি। অবিবাহিত কুমারী মেয়েরা বাঁশের ডালা ও টুপায় বালি নিয়ে তাতে মটর, মুগ, বুট, জুনার ও কুত্থির মতো বিভিন্ন বীজ বপন করেন। বীজগুলিতে তেল ও হলুদ মাখিয়ে তৈরি করা হয় ‘জাওয়া’।