পুরুলিয়া ২: গোলকুণ্ডা গ্রামে বস্তি থেকে গজপুর যাওয়ার রাস্তা বেহাল, সরকারি উদাসীনতার অভিযোগ গ্রামবাসীর
পুরুলিয়া দু নম্বর ব্লকের গোলকুণ্ডা গ্রামে বস্তি থেকে গজপুর যাওয়ার রাস্তাটি একেবারে বেহাল হয়ে পড়েছে । বন্ধ হয়ে গেছে চার চাকার যানবাহনের যাতায়াত । পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনের কাছেও বারবার জানিয়ে কোন লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের ।