ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুকান্ত সদন প্রেক্ষাগৃহে বুধবার আয়োজন করা হয় বিজয়া সম্মিলনী, এই দিনের বিজয়া সম্মেলনী থেকে ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রবীণ তৃণমূল কংগ্রেস কর্মীদের সংবর্ধনা জানানো হয়, এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সংসদ পার্থ ভৌমিক, ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী, ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ডঃ সম্রাট তাপাদার।