রঘুনাথপুর ২: DVCর ছাইপুকুর রোডে পাবড়া গ্রামের সামনে অজ্ঞাত পরিচয় গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু,উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ
পুরুলিয়ার রঘুনাথপুর ২ ব্লকের অন্তর্গত DVCর রঘুনাথপুর থার্মাল পাওয়ার সাপ্লাই কারখানার ছাইপুকুর যাওয়ার রাস্তায় পাবড়া গ্রামের কাছে অজ্ঞাত পরিচয় গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মৃত ঐ যুবকের নাম সুদর্শন বাউরি।তার বাড়ি রঘুনাথপুর 2ব্লকের পাবড়া গ্রামেই।স্হানীয়রা জানান এদিন সকালে পাবড়া গ্রামের সামনে DVCর রঘুনাথপুর থার্মাল পাওয়ার সাপ্লাই কারখানার ছাইপুকুর যাওয়ার রাস্তা পারাপার করার সময় কোন এক অজ্ঞাত পরিচয় গাড়ি সুদর্শন কে ধাক্কা মেরে পালিয়ে যায়।