রঘুনাথপুর ১: রঘুনাথপুর ১ব্লকের নতুনডি ফুটবল মাঠে আয়োজিত MP কাপে চ্যাম্পিয়ন হল খাজুরা গ্রাম পঞ্চায়েতের ফুটবল দল
পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার রঘুনাথপুর ১নম্বর ব্লকের অন্তর্গত নতুনডি গ্রামের ফুটবল মাঠে অনুষ্ঠিত হল একদিবসীয় MP কাপ ফুটবল খেলা।রঘুনাথপুর ১ব্লকের নতুনডি ফুটবল মাঠে রঘুনাথপুর ১ব্লকের ৮টি ফুটবল দলকে নিয়ে এদিন MPকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। এদিনের ফুটবল খেলা দেখতে এলাকার প্রচুর মানুষজন মাঠে উপস্থিত হয়।টুর্নামেন্টের ফাইনালে বাবুগ্রাম গ্রাম পঞ্চায়েতের ফুটবল দলকে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় খাজুরা গ্রাম পঞ্চায়েতের ফুটবল দল।