বান্দোয়ান: কেন্দবনী টোলার দুলুগদি গ্রামে অস্বাভাবিক মৃত্যু হলো এক ব্যাক্তির
বান্দোয়ান থানা এলাকায় অস্বাভাবিক মৃত্যু হলো এক ব্যক্তির।মঙ্গলবার রাত্রি আটটা নাগাদ বান্দোয়ান থানার পুলিশ সূত্রে জানা যায়, বান্দোয়ান থানার কুমড়া অঞ্চলের কেন্দবনি টোলার দুলুগদি গ্রামের বাসিন্দা কালিরাম হাঁসদা মঙ্গলবার সকালে শারীরিক অসুস্থতা বোধ করায় তাঁকে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরবর্তীকালে চিকিৎসা চলাকালীন সেখানে তিনি মারা যান। এরপর তার দেহ ময়নাতদন্তের জন্য পুলিশ পাঠায়।