পুরুলিয়া ২: পুরুলিয়া বরাকর রোডের কুস্তাউরে যানবাহনের উপর বিশেষ অভিযান চালালো হাতুয়াড়া ট্রাফিক গার্ডের পুলিশ
রাস্তার উপর বেআইনিভাবে চলা এবং বৈধ কাগজপত্র বিহীন গাড়িগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে আজকে পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের কুস্তাউর মোড়ে বিভিন্ন যানবাহনের উপর অভিযান চালালো পুরুলিয়া মফস্বল থানার অধীনস্থ হাতুয়ারা ট্রাফিক গার্ডের পুলিশ ।