মানবাজার ১: মানবাজার এলাকার ৯ টি অবৈধ শ মিল সিল করে দিলো বনদপ্তর
মানবাজার এলাকার একাধিক অবৈধ শ মিল সিল করে দিলো বনদপ্তর।বৃহস্পতিবার বেলা ২ টা নাগাদ জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে বনদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে মানবাজার-১ নং ব্লকের জিতুজুড়ি,জামগড়িয়া, মেট্যালা,মহাড়া এবং কেন্দা থানা এলাকার কেশ্যা,কলাবনি,কুদা এলাকায় অভিযান চালানো হয়।এই কাঠ চেরাই করার শ--মিল গুলিতে গিয়ে চোখ কপালে ওঠার মতো অবস্থা হয় আধিকারিকদের।এই গুলির বিরুদ্ধে অভিযোগ শ মিল চালানোর জন্য ছিল না কোনো বৈধ লাইসেন্স এবং অবৈধ ভাবে কাঠ মজুত করা ছিল।