এস আই আর-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর চাঞ্চল্য ছড়াল নদীয়ার ভীমপুরে। পাকুরগাছি গ্রামের বাসিন্দা হিরন্ময়ী সরকার, যিনি গত নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হয়ে জেলা পরিষদের সদস্য হয়েছিলেন, তার নামই বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। চূড়ান্ত তালিকায় তার নামের উপর ডিলিট হলোগ্রাম দেখা যাওয়ার পর এলাকায় শুরু হয়েছে তুমুল রাজনৈতিক বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তার নাগরিকত্ব নিয়ে নানা দাবি উঠেছে— অভিযোগ, তিনি নাকি ২০০৩ সালে বাংলাদেশ থেকে।