'জেলা শহরে এখনো জোর করে চলছে ধর্মান্তকরণ, অবাধে গরু পাচার, সেই সঙ্গে মাদকদ্রব্যের ব্যবসা' এইসব অভিযোগ নিয়ে সরব হল হিন্দু জাগরণ মঞ্চ। এই দিন এক সাংবাদিক বৈঠক করে জেলা প্রশাসনকে তা কঠোর হাতে দমন করার জন্য আবেদন করে তারা। সেই সঙ্গে মেদিনীপুর শহরে এক 'আশ্রমের নামে অনৈতিক কাজের' প্রতিবাদ করে এই মঞ্চ। এইদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলার সহ সংযোজক শুভাশীষ বারিক, ঋজু কারক, শান্তনু সামন্ত। সেই সঙ্গে ছিলেন মেদিনীপুর নগরের সংযোজক সুখেন্দু বিকাশ গিরি।
#DNews #HinduJagoran #Midnapore #Himdu