রায়গঞ্জ: উত্তর দিনাজপুরে বিজেপির সাংবাদিক সম্মেলনে ১০০ দিনের সুশাসনের খতিয়ান
মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর জেলা বিজেপির উদ্যোগে জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন হয়। এতে বিজেপি সরকারের ১০০ দিনের সুশাসন ও উন্নয়নের খতিয়ান তুলে ধরা হয়। ৪১ পাতার রিপোর্ট কার্ডে দুর্নীতি ও সিন্ডিকেট রাজের বিরুদ্ধে পদক্ষেপ, আবাস যোজনায় প্রায় ৩০ লক্ষ বাড়ি নির্মাণ, মেধাভিত্তিক এক লক্ষ শূন্যপদে নিয়োগ এবং ডব্লিউবিসিএস পরীক্ষা পুনরায় শুরুর কথা জানানো হয়। উপস্থিত ছিলেন সাংসদ কার্তিক চন্দ্র পাল ও জেলা সভাপতি নিমাই কবিরাজ।