পাড়া: সাঁওতালডি কাঁকী ভলুবাঁধ নবকুঞ মেলার পঞ্চম দিনে দূর্গাপুরের প্রসিদ্ধ কীর্তন শিল্পী জয়দেব দাস
Para, Purulia | Apr 3, 2026 সাঁওতালডি থানার কাঁকী ভলুবাঁধ সংলগ্ন মাঠে নয় দিন ব্যাপী নবকুঞ মেলার পঞ্চম দিনে পশ্চিম বর্ধমানের দূর্গাপুরের প্রসিদ্ধ কীর্তন শিল্পী জয়দেব দাসের লীলা কীর্তন শুনতে উপচে পড়লো মানুষের ভিড়। শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ এই অনুষ্ঠান শুরু হয় স্থানীয় এলাকার বহু মানুষের ঢল নামে এই অনুষ্ঠান দেখতে এবং ভোর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান বলে কমিটির সূত্রে জানা গেছে।