বরাবাজার: “১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্প, কাজ শুরুর আগে ঢেলাতবামু গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক”
পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজের ধারাকে অব্যাহত রাখা এবং পশ্চিমবঙ্গ সরকারের ১২৫ দিনের জব গ্যারান্টি প্রকল্পের কাজ শুরুর আগে নিয়ম-কানুন ও কর্মপদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো ঢেলাতবামু গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে। শুক্রবার দুপুরে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার সাধারণ মানুষ, ঢেলাতবামু গ্রাম পঞ্চায়েতের প্রধান কবিতা মাহাতো-সহ পঞ্চায়েতের সমস্ত কর্মী, স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং বরাবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিকের প্রতিনিধি দল। প্রকল্পের আওতায় ক