পুরুলিয়া ১: পুরুলিয়ায় ব্লাড ওয়ারিয়র্স-এর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, উপকৃত শতাধিক
সাধারণ ও দরিদ্র মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিল ‘পুরুলিয়া ব্লাড ওয়ারিয়র্স’। আজ, পুরুলিয়া শহরের মানস সরোবর হোটেলে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই মানবিক উদ্যোগে যৌথভাবে সহযোগিতা করেছে দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং স্নেহ ফাউন্ডেশন। আজকের এই শিবিরে অভিজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত থেকে বিভিন্ন রোগের পরীক্ষা ও পরামর্শ দেন।