মানবাজার ১: ৩৫০ বছরের পুরানো গড় পাথরমহড়া রাজবাড়ির রথযাত্রা উপলক্ষে ভক্তদের ঢল
রথযাত্রা উপলক্ষে সাড়ে ৩০০ বছরেরও বেশি পুরনো মানবাজার গড় পাথরমহড়া রাজবাড়ীর রথযাত্রাকে ঘিরে ভক্তদের ঢল।বৃহস্পতিবার বেলা দুটো নাগাদ দেখা যায় গড়পাথরুম ও রাজবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে পূজা পাঠ চলছে।সাথে হাজারো হাজারো ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয় রথযাত্রা কমিটির পক্ষ থেকে। রথযাত্রা কমিটির পক্ষ থেকে জানানো হয় বিকেল নাগাদ মানবাজার গড় পাথরমহড়া রাজবাড়ী থেকে হাটতলা মাসির বাড়ি পর্যন্ত জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে।