পুঞ্চা: সারের কালোবাজারি রুখতে, ন্যায্য দামে সার বিক্রির দাবিতে পুঞ্চা ADA অফিসে কৃষক সংগঠন AIKKMS পক্ষ থেকে ডেপুটেশন
সারের কালোবাজারি রুখতে, ন্যায্য দামে কৃষকরা যাতে সার পায় সেই দাবিতে পুঞ্চা ADA অফিসে কৃষক সংগঠন AIKKMS পক্ষ থেকে এক বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি হয়। বৃহস্পতিবার বেলা ২.৩০ টা নাগাদ স্মারক লিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। ৪ দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়।এই বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন AIKKMS জেলা সভাপতি সীতারাম মাহাতো, সংগঠনের জেলা কমিটির সদস্য প্রশান্ত মন্ডল, সুব্রত মন্ডল সহ অন্যান্যরা।