রায়গঞ্জ: দেওয়াল জুড়ে ভোটের লড়াই,রায়গঞ্জে ছড়া, পোস্টার ও পাল্টা দাবিতে তপ্ত প্রচার
নির্বাচন যত ঘনাচ্ছে, রায়গঞ্জে ততই জমে উঠছে প্রচার। পাড়া-মহল্লার পাশাপাশি ফাঁকা দেওয়ালও এখন রাজনৈতিক বার্তায় ভরপুর। সিপিএম, তৃণমূল সহ বিভিন্ন দল নিজেদের ইস্যু তুলে ধরে দেওয়াল লিখনে সরব হয়েছেদুর্নীতি, কেন্দ্রীয় বঞ্চনা, গ্যাসের দাম বৃদ্ধি প্রভৃতি বিষয় উঠে এসেছে। তৃণমূল ও সিপিএমের মধ্যে পাল্টা দাবিও তীব্র হয়েছে। তবে বিজেপি ও কংগ্রেস দেওয়াল প্রচারে কিছুটা পিছিয়ে থাকলেও, বিজেপির দাবি তারা মানুষের মনেই জায়গা করে নিয়েছে।