পুরুলিয়া ২: স্থানান্তর হতেই চরম দুর্ভোগ: ব্লাড বক্সের অভাবে হাহাকার পুরুলিয়া মেডিকেল কলেজে
সম্প্রতি পুরুলিয়া সদর ক্যাম্পাস থেকে ব্লাড ব্যাংকটি ৬ কিলোমিটার দূরে হাতোয়াড়া ক্যাম্পাসে স্থানান্তরিত করা হয়। তারপর থেকেই ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ রোগীর পরিবার। বর্তমানে ব্লাড ব্যাংকে রক্তের ট্রান্সপোর্ট বক্স না থাকায় দূর-দূরান্ত থেকে আসা পরিজনদের বারবার যাতায়াত করতে হচ্ছে। সদর হাসপাতালে ভর্তি থাকা রোগীর জন্য রক্ত নিতে এসে এক পরিজনকে ব্লাড বক্সের খোঁজে চারবার চক্কর কাটতে হয়। মানবাজার সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের দাবি, সদর ক্যাম্পাসে